শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের স্টোর রুমে পরিণত হয়েছে। দীর্ঘস্থায়ী এই স্থবিরতায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন আজ ধ্বংসের মুখে, এর ফলে পিছিয়ে পড়ছে নতুন প্রজন্মের শিশুরা।

জানা যায়, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান শিল্পকলা একাডেমির জন্য একটি পুরাতন হলরুম বরাদ্দ দিলেও সেটি এখন স্টোর রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে

স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, প্রশাসনিক অবহেলা, জবাবদিহিতার অভাব এবং সরকারি বাজেটের স্বচ্ছ ব্যবহার না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এছাড়া প্রকৃত সংস্কৃতিকর্মীদের বাদ দিয়ে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের নিয়ে পকেট কমিটি গঠন করাকেও এই স্থবিরতার অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।

লালন চর্চা ও গবেষণা কেন্দ্র ভবের হাট এর সভাপতি মোজাফফর আলী আক্ষেপ করে বলেন, “গত ১২ বছর এখানে কোনো সাংস্কৃতিক চর্চা নেই। একাডেমি শুধু নামেই আছে, বাস্তবে এটি মৃত। ফলে আমাদের শিশুরা সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়ছে।”

নৃতাঞ্জলী আর্টস একাডেমির পরিচালক কে এম কামরুল হাসান পাশা বলেন, “পার্শ্ববর্তী ধুনট উপজেলায় শিল্পকলার কার্যক্রম চললেও আমাদের এখানে শুরু থেকেই তা বন্ধ। কয়েকশ শিল্পী থাকলেও তাদের চর্চার কোনো জায়গা নেই।”

জানা গেছে, একাডেমিতে বর্তমানে চারটি হারমোনিয়াম, তিন সেট তবলা, একটি কীবোর্ড ও গিটারসহ পর্যাপ্ত সরঞ্জাম থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো নষ্ট হওয়ার উপক্রম।

এ বিষয়ে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, “বিগত সময়ে কার্যক্রম চালানো সম্ভব না হলেও বর্তমানে নতুনভাবে শুরুর পরিকল্পনা করা হচ্ছে।”

উপজেলা শিল্পকলা একাডেমির বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু জানান, তিনি নতুন যোগদান করায় বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখছেন।

তিনি বলেন, “একতরফা কমিটি করার কোনো সুযোগ নেই। সকল প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতেই নতুন কমিটি ও কার্যক্রম চালু করা হবে। আশা করছি, আগামী পহেলা বৈশাখ থেকেই একাডেমি নতুন সাজে যাত্রা শুরু করবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮...

মুরগির বাজারেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা, কারওয়ান বাজার নিয়ে এমপির ক্ষোভ

অন্বেষণ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে এক অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। আজ সোমবার (১৮...

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে সোমবার (১৮ মে) বাজার থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত দেশের বৈদেশিক মুদ্রার...

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি...

মুরগির বাজারেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা, কারওয়ান বাজার নিয়ে এমপির ক্ষোভ

অন্বেষণ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে এক অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল...

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে সোমবার (১৮ মে) বাজার থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে...

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে ডুবে আদর দাশ (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে)...

নাটোরে নারীর গোপন ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় এক নারীর গোপন ভিডিও ধারণ ও তা...

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের...