শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার ভাটরা গ্রামের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে মোঃ আফছার আলী বাদী হয়ে রোববার (১৭ মে) শেরপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তরা চাঁদাবাজির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আফছার আলী একজন গভীর নলকূপ সেচ পাম্প ব্যবসায়ী। গত ১ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি ভাটরা গ্রামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শেরপুরের বাসায় ফিরছিলেন। পথে ভাটরা পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তাঁর ভাই ঘটনাস্থলে পৌঁছালে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে

মামলায় অভিযুক্তরা হলেন, মেহেদী (৩০), সজিব (২০), মিনহাজুল (২৮), মিন্টু (৩২), সাইদুল ইসলাম (৪৫), আব্দুল মজিদ মন্ডল (৫৫), এনামুল হক (২৫), জাকারিয়া (২৫), শহিদুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৫) ও আবু তাহের (২৫)।

অভিযোগের বিষয়ে মামলার প্রধান অভিযুক্ত মেহেদী বলেন, “সেদিন গ্রামে মেম্বার ও চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠক ছিল। সেখানে আমরাও উপস্থিত ছিলাম। তুচ্ছ ঘটনায় গ্রামের কিছু লোক আফছারের ভাইকে কিছুটা মারধর করেছে, এটি সত্য। কিন্তু চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।” অপর অভিযুক্ত মিন্টুও একই দাবি করে বলেন, চাঁদাবাজির কোনো ঘটনাই সেখানে ঘটেনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী আফছার আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়ে প্রশ্ন করতেই ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করলেও তিনি আর ফোন ধরেননি।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে গেটের তালা কেটে ইজিবাইক চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গেটের তালা কেটে চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।গত শনিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাস...

শেরপুরে গেটের তালা কেটে ইজিবাইক চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গেটের তালা কেটে চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।গত শনিবার (১৬ মে)...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম...