শেরপুরে গেটের তালা কেটে ইজিবাইক চুরি, থানায় অভিযোগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গেটের তালা কেটে চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।

গত শনিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মো. দুলু মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্বা গ্রামের মৃত ময়ন আলী মন্ডলের ছেলে দুলু মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে তিনি তার ইজিবাইকটি বাড়ির ভেতরে রেখে গেটে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন রবিবার (১৭ মে) ভোরে ঘুম থেকে উঠে দেখেন, গেটের তালা ও শিকল কাটা এবং ভেতরে রাখা ইজিবাইকটি নেই।

দুলু মিয়া অভিযোগে একই গ্রামের কাজল হোসেন, গাঁদু হোসেন ও জীবন নামে তিনজনকে অভিযুক্ত করেছেন

স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে তিনি জানান, অভিযুক্তদের ওই রাতে ইজিবাইকটি নিয়ে যেতে দেখা গেছে। চুরি হওয়া ইজিবাইকটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ইজিবাইক চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও যানবাহনটি উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাস...

শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম...