অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

অভিনেত্রী বিদ্যা বালান ধূমপানে আসক্ত ছিলেন

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

অভিনেত্রী বিদ্যা বালান এক সময় ধূমপানে আসক্ত ছিলেন। সিগারটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন তিনি। তবে এতে কখনও আসক্ত ছিলেন না এ অভিনেত্রী। তবে ‘দ্য ডার্টি পিকচার’ এর শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন বিদ্যা বালান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিদ্যা বালান জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমাটিতে ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো। তখন থেকেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। প্রতিদিন ৩টি করে সিগারেট লাগতো তার। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন বিদ্যা বালান।

Sponsored Link

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই নাকি তার সিগারেটের গন্ধটা ভালো লাগতো। কলেজ যাওয়ার সময় যখন তিনি বাসের জন্য দাঁড়িয়ে থাকতেন, তখন আশপাশে যারা ধূমপান করতেন তাদের পাশে গিয়ে দাঁড়াতেন।

সে সব অবশ্য অনেক পুরনো গল্প। ধূমপানকে এখন জীবন থেকে চিরবিদায় দিয়েছেন তিনি। তা পুরোপুরি স্বাস্থ্যের কারণে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link
অভিনেত্রী বিদ্যা বালান ধূমপানে আসক্ত ছিলেন