অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারির ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে সম্পাদনার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিএমপি কমিশনারের নির্দেশে মিডিয়া উইংয়ের এসআই তানজিল আহমেদকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

Sponsored Link

ঘটনার সূত্রপাত সোমবার (৩০ জুন) বিকেলে। নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। আটকের সময় তার গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাসেলের জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে তা বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। পরে সেই ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিল দলের জার্সি যুক্ত করে গণমাধ্যমে পাঠানো হয়।

Sponsored Link

সম্পাদিত ছবিটি বিএমপির মিডিয়া উইংয়ের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়।

বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সম্পাদিত ছবিটি প্রত্যাহার করা হয়। এরপর মূল ছবি ও সংশোধিত তথ্য আবারও মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

Sponsored Link

এ ঘটনায় এসআই তানজিল আহমেদ বলেন, বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছিল। দায়িত্বশীল পদে থেকে এমন আচরণের জন্য তিনি দুঃখও প্রকাশ করেন।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ঘটনার বিষয়ে অভিযুক্ত এসআইকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Sponsored Link

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link