অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

দায়ের আঘাতে বিড়ালের পা ভাঙার অভিযোগ, থানায় মামলা

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বরিশালের বাকেরগঞ্জে দায়ের আঘাতে একটি পোষা বিড়ালের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীসহ দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা।

Sponsored Link

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১১ জানুয়ারি) বাকেরগঞ্জ উপজেলায় গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করেন তার প্রতিবেশী নাসিমা বেগম। আঘাতে বিড়ালটির একটি পা ভেঙে যায়।

এ ঘটনার প্রতিবাদ করলে নাসিমার স্বামী আইউব মৃধা তানিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। নাসিমা বেগম আইউব মৃধার স্ত্রী।

Sponsored Link

এর পরদিন সোমবার (১২ জানুয়ারি) তানিয়া বেগম বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

আহত বিড়ালটির চিকিৎসা প্রসঙ্গে তানিয়া বেগম জানান, বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ রয়েছে।

Sponsored Link

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা বলেন, “ভারী কোনো বস্তু দিয়ে বিড়ালটিকে আঘাত করা হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।”

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, “অভিযোগের তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link