অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৭ মে, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যার ঘটনায় তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। দীর্ঘ কয়েকদিন পলাতক থাকার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশাল জেলার উজিরপুর থানার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব। আটক হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা। তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

Sponsored Link

র‍্যাব জানায়, নিহত আনিতার সঙ্গে হিমুর প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন

একপর্যায়ে পরিবার জানতে পারে, আনিতা বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলের বিপরীত গলিতে হিমুর ভাড়া বাসায় ছিলেন। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা তার নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন।

Sponsored Link

ঘটনার পর নিহতের বোন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত হিমু আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে সকালে তাকে আটক করে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link