অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করা হয়।

Sponsored Link

আটক ব্যক্তি মো. জামাল হোসেন। তিনি ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক।

পুলিশ জানায়, জামাল হোসেন কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছ লাগিয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ক্ষেত থেকে প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই জামাল হোসেনকে আটক করা হয়।

Sponsored Link

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্য ফসলের আড়ালে লাগানো গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জামাল হোসেনকে আটক করে থানায় আনা হয়েছে

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link