অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বরিশালে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে শিশুসহ আহত ১৪

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১ জুন, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই শিশু, ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তাদের স্থানীয় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Sponsored Link

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

আহত যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস দ্রুতগতিতে এসে আশোকাঠী এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন।

Sponsored Link

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। পিকআপ ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে এবং বাসটি উদ্ধারের কাজ চলছে।

Sponsored Link

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link