অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৩ মে, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। তাদের বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।

Sponsored Link

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের সাত সদস্যের একটি দল খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এ সময় আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলেন। পরে সেটি উদ্ধারের জন্য ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুরে নামলে তার ওপর হামলা চালানো হয়। এতে মাথায় আঘাত পেয়ে আহত হন তিনি।

Sponsored Link

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযানে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link