নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া
বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার নয় দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সন্ধান মিলেছে ঢাকায়। পরিবারের দাবি, অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়ার পর কয়েক দিন বরিশালেই অবস্থান করে পরে আত্মীয়ের বাসায় যায় সে।
নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মুনিয়া আক্তার (১৪)। সে নগরীর সাগরদী ধান গবেষণা সড়ক এলাকার বাসিন্দা মনির হাওলাদারের মেয়ে এবং স্থানীয় এ আর এস খান স্কুলের শিক্ষার্থী।
পরিবার জানায়, গত ১ মে হঠাৎ করেই বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মুনিয়া। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা।
অবশেষে শনিবার সকাল ১১টার দিকে একটি ফোনকল আসে মুনিয়ার মায়ের কাছে। কলটি করেন তার মামা ওয়ারেছ উদ্দিন। তিনি জানান, মুনিয়া বর্তমানে ঢাকায় তাদের সঙ্গেই রয়েছে।
মুনিয়ার বাবা মনির হাওলাদার বলেন, মেয়ের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন—অভিমান থেকেই সে বাড়ি ছেড়েছিল। নিখোঁজ থাকার সময়ের বেশির ভাগ দিনই সে বরিশালে এক বান্ধবীর বাসায় ছিল। পরে শনিবার সকালে ঢাকায় মামার বাসায় যায়।
মায়ের ভাষ্যেও একই ইঙ্গিত পাওয়া যায়। সুফিয়া খাতুন বলেন, “আমরা ওকে খুব আদর করি। পড়াশোনার জন্য তার বাবা মাঝে মাঝে শাসন করতেন। হয়তো সে কারণেই ও মন খারাপ করে চলে গিয়েছিল।”
এদিকে, মুনিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মুনিয়া ঢাকায় রয়েছে, এ তথ্য তারা নিশ্চিত হয়েছেন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ঢাকায় থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, সে কোথায় ছিল এবং কীভাবে সেখানে অবস্থান করছিল—এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ
বরিশালে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে শিশুসহ আহত ১৪
মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত
নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া
বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক
বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক
ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ
বরিশালে স্কুলছাত্রী জৈতিমনির ঝুলন্ত লাশ উদ্ধার
দায়ের আঘাতে বিড়ালের পা ভাঙার অভিযোগ, থানায় মামলা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন