অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৪

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৯ জুন, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ ‍জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো: আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে যায়।

Sponsored Link

সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত ১ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিল স্টারলাইন পরিবহনের একটি বাস। এ সময় ফকিরহাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্ক লেগে উল্টে যায়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে।

Sponsored Link

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাওয়ার বিষয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনায় ১ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার হলে মহাসড়কে ফের যান চলাচল স্বাভাবিক হবে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link