অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের (৫০) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেস ভুক্তভোগী পুত্রবধূ (১৯)। সেদিন রাতেই অভিযুক্ত শ্বশুরকে অভিযান চালিয়ে আটক করে ডোমার থানা পুলিশ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের পুত্র রনি চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার চিকনমাটি দোলাপাড়া গ্রামের মানিক চন্দ্র রায়ের মেয়ের। বিয়ের পর স্বামীর বাড়িতেই বসবাস করতো সে।

Sponsored Link

তার স্বামী রনি চন্দ্র পেশায় একজন স্যানিটারি মিস্ত্রী। গত বৃহস্পতিবার (৭ মার্চ) স্বামী রনি কাজের জন্য বাড়ির বাইরে অবস্থান করেন। সেই সুযোগে গভীর রাতে শ্বশুর পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণ করে।

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাঈদ চৌধুরী বলেন, মামলার এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে আটক করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link
নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক