বরগুনার পাথরঘাটায় এক ইলিশ ১৪ হাজারে বিক্রি
সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশের হাহাকার চারদিকে। এই সময়ের মধ্যেই বরগুনার পাথরঘাটায় ধরা পড়েছে এক বিশাল আকারের ইলিশ—যার দাম শুনে চোখ কপালে উঠবে অনেকের। ২ কেজি ৪৪০ গ্রাম ওজনের এই ইলিশ খুচরা দরে ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে এই ‘রাজা ইলিশ’ প্রতি মণ দাম পড়েছে ২ লাখ ২০ হাজার টাকা।
মাছটি ধরা পড়ে ভোররাতে বলেশ্বর নদীর মোহনায়। এটি একটি স্থানীয় জেলের জালে উঠে আসে, যিনি পরবর্তীতে মাছটি নিয়ে আসেন আড়তদার মোস্তফা আলমের মালিকানাধীন ‘ফিসিং অ্যান্ড মার্চেন্ট’ আড়তে। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইলিশটি কিনে নেন পাইকার হানিফ মিয়া।
হানিফ মিয়া বলেন, “বলেশ্বর নদীর ইলিশ বরাবরই স্বাদের জন্য বিখ্যাত। এর রূপালি আভা, টাটকা গন্ধ আর মোলায়েম স্বাদ একে আলাদা করে তোলে। ঢাকায় পাঠিয়ে ভালো দামে বিক্রি করব আশা করছি।”
বর্তমানে সমুদ্রে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলছে, যার ফলে বাজারে বড় ইলিশের সরবরাহ কমে গেছে। এই অভাবেই এত উচ্চ দামে বিক্রি হচ্ছে বড় আকৃতির মাছ।
পাথরঘাটায় ধরা পড়া এই বিশাল ইলিশ যেন সামুদ্রিক রাজত্বে একচ্ছত্র আধিপত্যের প্রতীক—এক নজরে দেখলেই বোঝা যায় কেন একে বলা হচ্ছে ‘রাজা ইলিশ’।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর
বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু
বরগুনায় ইয়াবাসহ শ্যালিকা–দুলাভাই গ্রেফতার
বরগুনায় শ্যালিকাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা: ইলিয়াসের ফাঁসি
বরগুনার পাথরঘাটায় এক ইলিশ ১৪ হাজারে বিক্রি
মেয়েকে ধর্ষণের পর বাবাকে হত্যা, আতঙ্কে পরিবার, বাড়িতে পুলিশ মোতায়েন
মাজারে হামলা ও অগ্নিসংযোগ, আহত ২০
বরগুনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা
বরগুনায় ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা
রাষ্ট্রদ্রোহী মামলায় আওয়ামী লীগ নেতা নশা গ্রেফতার
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, ১০ জন নিহত
বরগুনার সুন্দারবনে ২শ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ৩
বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত
বরগুনায় বিষ প্রয়োগে ১৬টি হাঁস হত্যা, থানায় অভিযোগ উঠেছে
২১ হাজার টাকা কোরাল মাছের দাম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন