রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

বিশেষ সংবাদ

গাইবান্ধার সাদুল্লাপুরে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কের ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এসব তথ্য জানান সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান। আটককৃতরা হলো, মোহাম্মদ নাজমুল হক কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর এলাকার মো: সিদ্দিকুর রহমানের ছেলে (২৮) এবং মো: খোকন মিয়া দেওয়ানী খামার এলাকার মো: বেলাল হোসেনের ছেলে (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টার দিকে সাদুল্লাপুর থানা পুলিশের একটি দল ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী পাথর বোঝাই ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ নাজমুল হক এবং খোকন মিয়াকে আটক করা হয়। সেই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুরে গাঁজা উদ্ধারসহ আটকের বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক বহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...