দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

বিশেষ সংবাদ

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি পরিবারের ৭টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ঘরের টিনের চালা ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দুই পরিবারের দাবি। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিংড়া ইউপির রানীগঞ্জ বাজারের দক্ষিন দেবীপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সিংড়া ইউপির চেয়ারম্যান মো. সাাজ্জত হোসেনসহ অনেকে।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মো: আব্দুল হাই জানান, শুক্রবার তারাবির নামাজ পড়ে বাড়িতে এসে শুয়ে পড়েন। পরে রাত সাড়ে ১১দিকে দেখেন তার পূর্ব দুয়ারি ঘরের টিনের চালায় আগুন জ্বলছে। এসময় স্ত্রীসহ তিনি ঘর থেকে বের হয়ে এসে প্রতিবেশী লাইলী বেগম ও তার পরিবারের সদস্যদের ডেকে নেন ও স্থানীয় লোকজনদের ডাক দেন।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে অবগত করলে তারা এসে স্থানীয় লোকজনের সাথে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পানি সংকটের কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। ফলে মুহূর্তেই বাড়ির বাকি ৩টি ঘরের টিনের চালা, আলমারি, খাট, ফ্রিজ, টিভিসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় প্রতিবেশী লাইলী বেগমেরও ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু হামে এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের...