শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বঙ্গভবনে প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার শপথ গ্রহণ

বিশেষ সংবাদ

বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন ও সুপ্রদীপ চাকমা শপথ গ্রহণ করেছেন।

রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর ১২টা ৫২ মিনিটে শপথ নেন দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা।

শনিবার (১০ আগস্ট) রাতে সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে, বাংলদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগ করেছেন। শনিবার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাঁরা পদত্যাগপত্র দিয়েছেন।

ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়েন। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

সেদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন শপথ নেন। আজ এই সরকারের আরো দুই উপদেষ্টা শপথ গ্রহণ করলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...