শিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে সেটা গ্রহণযোগ্য না: সারজিস আলম

বিশেষ সংবাদ

শিক্ষক পদত্যাগের নামে সারাদেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে সারজিস আলম তার নিজ ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সমন্বয়ক সারজিস লিখেছেন, শিক্ষক পদত্যাগের নামে সারাদেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষার্থী বা শিক্ষকদের ‍সঙ্গে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয়।

শিক্ষক-শিক্ষর্থীর শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশ’কে সুন্দর করে তুলতে পারে এবং সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয়। যারা শিক্ষকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করছেন তাদের’কে আইনের আওতায় নেওয়ার কথাও সারজিস আলম।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী হয়ত জানেই না যে তাদের ব্যবহার করে অন্য শিক্ষক এ কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন সারজিস।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...