শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

সিলেটে বাসচাপায় উপ-কমিশনারসহ ৬ পুলিশ সদস্য আহত

বিশেষ সংবাদ

সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জগামী সড়কের তেমুখী এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার মো: সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) মো: জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মো: নুনু মিয়া, উপ-সহকারি পুলিশ কর্মকর্তা (এএসআই) মো: রেজাউল করিম এবং গাড়ি চালক মো: নায়েক হাবিবুর রহমান।

সিলেটে বাসচাপায় পুলিশ ৬ সদস্য আহতের বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো: জাকির হোসেন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এসএমপির উপ-কমিশনার (উত্তর) মো: আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনায় সিলেট থেকে সুনামগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ওই বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়।

এতে ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উপ-কমিশনার আজবাহার আলী শেখ’কে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ সময় বাসের ধাক্কায় পুলিশের ১টি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...