শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

মাহিয়া মাহির ১ মিনিটের ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়

বিশেষ সংবাদ

মাহিয়া মাহি ঢাকাই সিনেমার একজন আলোচিত চিত্রনায়িকা। যদিও সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়েই সবসময় আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি স্বামী মো: রাকিব সরকারের সাথে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি। যেখানে নায়িকাকে নতুনভাবে দেখতে পেয়েছেন ভক্তরা।

ব্যক্তিজীবনে বিচ্ছেদ, নির্বাচনে হারার পর মাহিয়া মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র ১ মিনিট ৮ সেকেন্ডের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাহি।

যেই ভিডিওটি প্রকাশের ২২ ঘণ্টায় ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। একই সাথে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দেড় লাখের বেশি মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক ও নাচের প্রশংসা করেছেন।

ভিডিও দেখে নেটিজেনরা জানিয়েছেন, মাহি হারিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন সম্পুর্ণ নতুনভাবে। ভক্তদের এমন সব মন্তব্যে মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। মাহি জানায়, এখন থেকে নিজের প্রতি খুব যত্নশীল হবেন তিনি। সেই সাথে ভালো কোনো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন এবং বুঝেশুনে কাজ করবেন।

উল্লেখ্য, মাহিকে সর্বশেষ দেখা গিয়েছিল শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথম বারের মতো পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহখানেকের ব্যবধানে সোনালি মুরগি, গরুর মাংস...

ভারতীয় হোটেলের গুদামঘরে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালে–এর একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের নাম এবি রাজ্জাক (৩২)।...

বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হন।...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী।...

ভারতীয় হোটেলের গুদামঘরে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালে–এর একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা...

বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় একই...

গণভোটে রাজি না হলে নির্বাচন হতো না, বাধ্য হয়ে সম্মতি দেওয়া হয়েছিল: মেজর হাফিজ

“বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অবসপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার...

বাসস এমডিকে ‘মব’ ও সাংবাদিকদের শোকজ: এনসিপির তীব্র প্রতিবাদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডিকে সরাতে...

টিসিবির তেলের বোতলে মিলল পানি: ফেরত গেল পুরো চালান, চালক দণ্ডিত

অন্বেষণ ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য খালাসের...