হংকং শহর এক রাতে ১০ হাজার বজ্রাঘাতের শিকার
হংকং শহর এক রাতে প্রায় ১০ হাজার বার বজ্রাঘাতের শিকার হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত থেকে বুধবার (০১ মে) সকাল পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়া অধিদ্প্তরের বরাতে এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’।
হংকংয়ের আবহাওয়া অধিদ্প্তর জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয় বৃষ্টি। রাতে ১ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৯১৪টি বজ্রপাতের রেকর্ড করেছে সংস্থাটি। বুধবার সকাল ১০টা পর্যন্ত বজ্রপাতের সংখ্যা দাঁড়ায় ৯ হাজার ৪৩৭টিতে। এ বজ্রপাতের অধিকাংশই হংকংয়ের নিউ টেরিটরি পূর্ব অঞ্চলে আঘাত হানে।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, বজ্র ঝড়ে বাঁশ দিয়ে তৈরি ১টি ক্যান্টোনিজ অপেরা থিয়েটার বিধ্বস্ত হয়ে গেছে। পর্যবেক্ষকরা ধারণা করছেন, আগামীকাল বৃহস্পতিবার (০২ মে) পর্যন্ত
এ বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। এবার দ্বীপটিতে ২য় সর্বোচ্চ বজ্রাঘাত হেনেছে।
হংকং শহর এক রাতে প্রায় ১০ হাজার বজ্রাঘাতের শিকারের প্রধান কারণ হিসেবে বলা হয়, সাধারণত এপ্রিল মাসে ওই অঞ্চলে উচ্চ আর্দ্রতা থাকে। এটি বর্ষা মৌসুম পর্যন্ত অগ্রসর হয়। তাই হংকংয়ের বাসিন্দারা আকস্মিক বৃষ্টিপাতের জন্য সব সময় প্রস্তুত থাকেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়
পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার
হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন