সমালোচনার পর ‘ইউটিউব’ থেকে সরিয়ে ফেললো কোকাকোলার বিজ্ঞাপন

বিশেষ সংবাদ

সমালোচনার পর কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলার বাংলাদেশি নতুন বিজ্ঞাপন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরের পর থেকে এই বিজ্ঞাপনটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না।

সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বেশকিছু পণ্যের সঙ্গে কোকাকোলাকেও বয়কটের আহ্বান জানানো হয়। তবে নতুন বিজ্ঞাপনে বিষয়টি নিয়ে বার্তা দিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দেয় কোকাকোলা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। সেই ঝড় সামলাতে না পেরে বিজ্ঞাপনটি কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়। এ বিষয়ে কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজ্ঞাপনটিতে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ আল সেন্টু।

সমালোচনার মুখে পড়ে অভিনেতা জীবন এক ফেসবুক পোস্টে বলেন, বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকারবিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল থেকেছি। এই বিজ্ঞাপনে আমি কোথাও ইসরাইলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে এবং থাকবে।

ফেসবুকে এক পোস্টে অভিনেতা শিমুল বলেন, আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, দেশের মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুলত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি...