রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিশেষ সংবাদ

রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হককে গ্রেপ্তার করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য পাচ্ছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন আনিসুল হক

সাবেক এ আইনমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন। তিনি সুপ্রিম কোর্টের অবস্থার বিষয়ে জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে। কারা নতুন করে বিচারক হিসাবে নিয়োগ পেলেন সে ব্যাপারেও জানতে চান আনিসুল হক। সংশ্লিষ্ট সূত্রে এসকল তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদের সময় পুরোপুরি স্বাভাবিক ছিলেন। তিনি রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি। তাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে শুধু হাসেন।

শুক্রবার (১৬ আগস্ট) ছিলো তাদের রিমান্ডের ৩য় দিন। তাদের ইন্ধনে দোকান কর্মচারী মো: শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সকল বিষয় নিয়ে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করা চলছে।

গ্রেপ্তার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজারের কারসাজিসহ কোটি-কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উপঠেছে। ‘দরবেশ’ হিসাবে পরিচিত সালমান এফ রহমানের শেয়ারবাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নেন। এসব বিষয় নিয়েও রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি করা হচ্ছে।

এছাড়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন দমানোর জন্য নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যার নীল নকশার পিছনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কারা-কারা জড়িত ছিলো সে ব্যাপারেও প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

তাদের বিরুদ্ধে থাকা সকল অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকেই পাকিস্তানে বেড়ে ওঠার কারণে বাংলা পড়তে না, এ জন্য আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন। সে সময় সালমান এফ রহমান বলেছেন, তিনি এসকল বিষয়ে কিছুই জানেন না।

গ্রেপ্তার আনিসুল ও সালমানকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান। তিনি জানান, এ ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই। যদি কিছু বলার থাকে তাহলে আমি আপনাদের দাওয়াত দিয়ে বলবো।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...