১ কেজি ওজনের ইলিশ বেচে জেলে পান ১৩৫০, ক্রেতা কেনেন ২০২৫ টাকায়

বিশেষ সংবাদ

১ কেজি ওজনের ইলিশ বিক্রি করে জেলেরা পান ১৩৫০ টাকা, সেই ইলিশ সাধারণ ভোক্তা কেনেন ২০২৫ টাকায়। বরিশালের বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা গোপাল ঘোষ। শনিবার (২১ আগস্ট) সকালে নগরীরর বাংলাবাজারে এসেছিলেন ইলিশ কিনতে। বাজারে ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ দেখে একটি ইলিশের দাম জানতে চাইলেন। মাছ বিক্রেতা প্রতি কেজি ইলিশের দাম হাঁকলেন ১৬’শ টাকা। দাম শুনে ক্রেতার চোখ কপালে ওঠার দশা। কিন্তু কিছু না বলে তিনি অন্য দোকানের দিকে উঁকি দেন। এরপর নীরবে হেঁটে চলে গেলেন। মাছ বিক্রেতা পেছন থেকে তাকে ডেকে বলছিলেন, কী,মাছের দাম কইবেন না!

ছবি : সংগৃহীত।

প্রদীপ বিশ্বাস আক্ষেপ বলেন, বাড়িতে বাচ্চারা ইলিশ খেতে প্রচণ্ড বায়না ধরেছে। কিন্তু ইলিশের দাম শুনে আর সাহস হলো না। মৌসুমেও যদি ইলিশের এত দাম হয়, তাহলে আমরা সাধরণ মানুষ মাছ কিনবে কীভাবে? আর কেনই বা এখনও এত দাম?

ভরা মৌসুমে ইলিশের দাম নিয়ে গোপাল ঘোষের মতোই দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ৫ থেকে ৭ বছর আগেও এই অঞ্চলে ভরা মৌসুমে ১ কেজি ওজনের নিচের ইলিশ খুচরা বাজারে ৫০০/৮০০ টাকায় বিক্রি হতো। আর ১ কেজির ওপরের ইলিশগুলো ১ হাজার থেকে ১ ২০০’শ টাকায় বিক্রি হতো।

ছবি : সংগৃহীত।

সাধারণ ক্রেতাদের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সরজমিনে বাজারে এসে জানা গেলো, নদী-সাগর থেকে সংগ্রহ করা ইলিশ খুচরা বাজারে ক্রেতাদের কাছে পৌঁছাতে ৪ দফায় হাতবদল হয়। যার প্রতি ধাপে-ধাপে বাড়ে ইলিশের দাম। এই ধাপগুলোকে সিন্ডিকেট বলে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, বরগুনার পাথরঘাটার এক জেলে ১ কেজি ওজনের একটি ইলিশ বিক্রি করে ১ হাজার ৩৫০ টাকা পান। সেই ইলিশ ক্রেতাদের কিনতে হয় ২ হাজার ২৫ টাকায়। এই অতিরিক্ত ৬৭৫ টাকা মধ্যস্বত্বভোগীদের পকেটে যায়।

পাথরঘাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সহ-সভাপতি আলম মোল্লা বলেন, ৪টি ধাপের প্রতিটিতেই ব্যবসা জড়িত। আবার এখানে অনেক রাজনৈতিক প্রভাবশালী ব্যাক্তির স্বার্থও জড়িয়ে থাকে। এই কারণে কেউ এককভাবে চাইলেইও এটা কমাতে পারেন না। এ ছাড়াও ইলিশ রাজকীয় মাছ, তাই সব সময়ই ইলেশের বাজার ঊর্ধ্বমুখী রাখেন বড় বড় মাছ ব্যবসায়ীরা।

ছবি : সংগৃহীত।

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র দেশের ২য় বৃহত্তম মৎস্যবন্দর। বিএফডিসি (বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন) পরিচালিত এসব মৎস্যবন্দরের জেলে, আড়তদার ও পাইকারী ব্যবসয়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলেরা যখন নদী-সাগর ইলিশ মাছ ধরে ট্রলারে করে বন্দরে আসেন, তখন তারা নির্ধারিত আড়তে এইসব মাছ বিক্রি করার জন্য দেন। পরে আড়তদারেরা এসব মাছ স্থানীয় পাইকারী ব্যাবসায়ীদের কাছে বিক্রি করেন বলে জানা যায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাহাটা–বগুড়া সড়কের...

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ২৬৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। গত আট দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।বেসামরিক বিমান চলাচল...

শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় কিশোরকে হাতুড়িপেটা

বগুড়ার শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় মো. মাহী (১৩) নামের এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল চোর।শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার...

বগুড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (৭ মার্চ)...

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ২৬৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। গত আট দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী মোট...

শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় কিশোরকে হাতুড়িপেটা

বগুড়ার শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় মো. মাহী (১৩) নামের এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল...

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায়...

বগুড়ায় কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে চয়ন...

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার...