রবিবার, ১ মার্চ, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম

নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

বিশেষ সংবাদ

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টা নাগাদ চৌদ্দগ্রামে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো: মামুন (৫০), তার শাশুড়ি মোছা: মাজেদা বেগম (৭০), মামুনের ছেলে শিশু সাইমন (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদর উপজেলার মাস্টারপাড়ার মো: হাসান হাজারির ছেলে মো: আলাউদ্দিন হাজারি (২৭)। তারা সকলেই মাইক্রোবাসে ছিলেন। এছাড়া আহতদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রইস উদ্দিন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো: রইস উদ্দিন জানান, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে ১টি বিকল হয়ে যাওয়া ট্রাক দাঁড়িয়ে ছিলো। শুক্রবার ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এ সময় ঢাকাগামী ‘স্টার লাইন’ পরিবহনের দ্রুত গতির একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এছাড়া নিহত মামুনের স্ত্রীসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস, মাইক্রোবাস ও ট্রাকটি থানার হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

নিহত মামুনের পরিবার সূত্রে জানা যায়, মামুন স্ব-পরিবারে ঢাকায় বসবাস করতেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে গত ২ দিন আগে মামুন পরিবারসহ ফেনীতে যান। আজ সকালে ঢাকা ফেরার পথে রওনা দেওয়ার কিছুক্ষণ পর সবাই দুর্ঘটনার শিকার হয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...