শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনায়

ছাত্রদল সভাপতির গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকার মালামাল জব্দ

বিশেষ সংবাদ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ছাত্রদল সভাপতি মো: এরশাদুর রহমানের গুদাম থেকে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে যৌথবাহিনী

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ছাত্রদল নেতার গুদামে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বিপুল পরিমান কম্বল এবং সিগারেটের ফিল্টার মোড়ানো খালি সিগারেট উদ্ধার করা হয়। মো: এরশাদুর রহমান কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ছাত্রদল সভাপতি।

কলমাকান্দা উপজেলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মো: আসিফ প্রামাণিক নুহাশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে কলমাকান্দা ক্যাম্প ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদল নেতা এরশাদুর রহমান বিদ্যুতের মুন্সিপুর গ্রামের গুদাম থেকে ৩৩১ পিস কম্বল ও ১ লক্ষ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার উদ্ধার করা হয়। উদ্ধার কম্বল ও সিগারেট ফিল্টারের মূল্য ১৭ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। তবে এ অভিযানে চোরাকারবারিদের কাউকেই আটক করতে পারেনি যৌথবাহিনী।

নেত্রকোনা সেনাবাহিনীর ক্যাম্পের মেজর মো: জিসানুল হায়দার জানিয়েছেন, যৌথবাহিনীর অভিযানে ভারতীয় কম্বল এবং সিগারেট ফিল্টার জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বিজিবির কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...