রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ায় ‘টোকাই’ সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

বগুড়ায় ‘টোকাই’ সাগর হোসেন তালুকদার (৩৫) ও তাঁর সহযোগী স্বপনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশের ধারণা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত সাগর তালুকদার সাবরুল বাজার এলাকার মো: গোলাম মোস্তফা তালুকদারের ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী ছিলেন। তার সহযোগী মো: স্বপন সাবরুল তালুকদার পাড়ার মো: সাইফুল ইসলামের ছেলে।

জনা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামে সহযোগীদের নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সাগর। এ সময় মোটরসাইকেল করে আসা বেশ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে সাগর ও তার ২ সহযোগীকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সাগর ও স্বপনের মৃত্যু হয়। আহত আরেক সহযোগীকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো: জিদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবদুর রশিদসহ জেলা পুলিশের সব শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো: আবদুর রশিদ জানিয়েছেন, বগুড়ায় ‘টোকাই’ সাগর ও তার এক সহযোগী প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। নিহত সাগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দুইটি হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ প্রায় ১২টি মামলার আসামি ছিলেন সাগর।

এর আগে, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সাবরুল বাজার থেকে মোটরসাইকেল যোগে বগুড়া শহরে যাওয়ার পথে মাথাইলচাপড় এলাকায় কলেজ শিক্ষক ও আ. লীগের নেতা মো: শাহজালাল তালুকদার ওরফে পারভেজকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। কারাগারে থেকেই এ হত্যাকাণ্ডের নেপথ্যে কলকাঠি নাড়ার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী সাগর হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে তাঁর নিজ বাড়ির...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫...

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’...