মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

অবসরের ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান

বিশেষ সংবাদ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব।

তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছে। সর্বশেষ শেয়ার বাজারে কারসাজি করার অভিযোগে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলবেন কিনা সে বিষয় নিয়ে রয়েছে শঙ্কা। সেই শঙ্কা দূর করতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর এর মাঝেই অবসরের বিষয় নিয়ে ভেবে ফেলেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তিনি জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান। কানপুর টেস্ট ম্যাচ খেলার আগে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সাকিব।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে ২য় টেস্টের আগে সাকিব আল হাসান নিজের অবসর নিয়ে জানান, টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরইমাঝে খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি ঘরের মাটি থেকেই নেবেন। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবারের মতো বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে।

অবসরের কথা জানিয়ে সাকিব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচটি এর মধ্যেই খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

তবে টেস্ট ও টি-টোয়েন্টি ছাড়লেও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার কথা জানিয়েচেন সাকিব। তবে তার আগে, দেশের মাটিতে টেস্টে অবসরের কথা বলছেন এ অলরাউন্ডার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন। এ সময় আট পিস ইয়াবাসহ সুজন...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন।...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী...