বগুড়ার শেরপুরে আবারও মহাসড়কে ছাত্রীরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকের অপসারণের দাবিতে বগুড়ার শেরপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের ছাত্রীরা। সোমবার (০৭ অক্টেবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করে। অবশেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, যৌন নিপীড়নের অভিযোগে তাদের কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হকের অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন তারা। এর আগে দুই দফায় মহাসড়ক অবরোধ করা হলে তাদের দাবির প্রেক্ষিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু এর মধ্যেই অভিযুক্ত শিক্ষকের পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে ও মোবাইল ফোনে বিভিন্ন ধরণের হুমকী দেওয়া হচ্ছে। তাই তারা আবার রাস্তায় নেমেছেন।

দ্বাদশ শ্রেণির ছাত্রী মুসফিকা আক্তার সূচনা, সাদিয়া ইসলাম মৌ, রাবেয়া আম্মেদ বলেন, দুই দিন পরেই কলেজ ছুটি হবে। আমাদের আন্দোলন থামানোর জন্য কৌশলে কালক্ষেপন করা হচ্ছে। এছাড়া আন্দোলন বন্ধ করার জন্য আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং মোবাইল ফোনে হুমকী দেওয়া হয়েছে।

আন্দোলনরত ছাত্রী নুসরাত জাহান রিসতার বাবা রাজু আহমেদ বলেন, “আমার মেয়ে আন্দোলন করছে। এজন্য আমার পরিবার হুমকীরমূখে। এমনকি আন্দোলন বন্ধ না হলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও হুমকী দেওয়া হচ্ছে।“

আড়াই ঘন্টা অবরোধ চলাকালে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ি অভিযুক্ত শিক্ষকে পরবর্তী নির্দেশনা না দেওয় পর্যন্ত সাময়িক বরখাস্তের ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত চিঠি হাতে পেলে বেলা ২টায় অবরোধ তুলে নেয় ছাত্রীরা। এরপর তারা আনন্দ মিছিল করে কলেজে প্রবেশ করেন।

বগুড়ার শেরপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছে ছাত্রীরা বিষয়টি নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “এই ঘটনায় তদন্ত কমিটি তাদের কার্যক্রম অব্যহত রেখেছে। দ্রুততম সময়ের মধ্যে কলেজের গভর্ণিং বডির কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। শিক্ষার্থীদের অভিযোগ প্রমাণিত হলে গভর্ণিং বডি আইনগত ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের...

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৭...

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন...

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে...