ওজনে কম দেওয়ায় শেরপুরের তৌহিদ ফিলিং স্টেশনকে জরিমানা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে ওজনে কম দেওয়ার অভিযোগে তৌহিদ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারী) বিকের সাড়ে ৫টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক খান এই আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআই বগুড়া জেলার পরিদর্শক শাহ আলম পলাশ উপস্থিত ছিলেন এবং শেরপুর থানা পুলিশের একটি দল এই কার্যক্রমে সহযোগীতা করেন।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে আজ বিকেলে অভিযান চালানো হয়। এসময় ধরমোকাম এলাকার তৌহিদ ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। তাই ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারার অপরাধে এবং ৪৬ ধারার শাস্তির আওতায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করা হয়।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে, যাতে ক্রেতারা সঠিক ওজন ও পরিমাপের নিশ্চয়তা পান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...