বোমা তৈরির সময় বিস্ফোরণে কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন, গ্রেফতার ৩

বিশেষ সংবাদ

রাজশাহীর বাঘায় বোমা তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে সজিব হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের একটি আমবাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন (২০), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) এবং সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭)।

স্থানীয়রা জানান, সজিব, রাকিব ও শাকিব আমবাগানে বসে বোমা তৈরি করছিল। হঠাৎ বিস্ফোরণে সজিবের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তার সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত সজিবের বাবা জয়নাল হোসেন বলেন, ঈদ উপলক্ষে আনন্দ করার জন্য তার ছেলে ও বন্ধুরা পটকা তৈরি করছিল, কোনো ষড়যন্ত্রমূলক কিছু নয়। তবে পুলিশ এই ঘটনার সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য জড়িত ছিল কিনা তা তদন্ত করছে।

বাঘা ঈদ মেলার ইজারাদার ও যুবদল নেতা শফিউর রহমান শফি বলেন, অতীতে ঈদ মেলায় সার্কাস, পুতুলনাচ ও জুয়ার আসর বসতো। এবারও তেমন কিছু করার পরিকল্পনা থাকায় তারা বোমা তৈরি করছিল বলে ধারণা করা হচ্ছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত ৩ জনের মধ্যে একজন পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন, বাকি দুজনকে আজকেই আদালতে পাঠানো হবে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরায় না ঘটে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে পুলিশ আশ্বাস দিয়েছে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...