‘মার্চ ফর গাজা’ র‌্যালি থেকে গার্মেন্টস, হোটেল, বাটাসহ বহু প্রতিষ্ঠানে হামলা–ভাঙচুর

বিশেষ সংবাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে গাজীপুরে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ র‌্যালি রূপ নেয় সহিংস বিক্ষোভে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরের পর থেকে কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী এবং বোর্ড বাজার এলাকায় পোশাকশ্রমিকদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

প্রথমে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণভাবে মিছিল শুরু হলেও বিকেলে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বিক্রয় বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। কোনাবাড়ীতে বাটা, আপেক্স, স্বপ্ন সুপার শপ, আজওয়া, পিজ্জা হল, বিউটি সুইটস অ্যান্ড মিটসহ অন্তত ১৫-২০টি দোকানে ভাঙচুর করে তারা।

এছাড়া রেইনবো ও মুন নামক দুটি আবাসিক হোটেলেও হামলা চালানো হয়। রেইনবো হোটেল ভাঙচুরের পর সেখানকার আসবাবপত্র মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিক্ষোভের অংশ হিসেবে শ্রমিকরা স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ এবং ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টসের ওপরও হামলা চালায়। কারখানাগুলো কর্মদিবসে খোলা রাখায় ক্ষুব্ধ শ্রমিকরা এসব স্থাপনায় ইটপাটকেল নিক্ষেপ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন জানান, গতকাল বিকেল থেকে বিক্ষোভকারীরা দোকান ও কারখানাগুলোতে হামলা ও ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা এই অবস্থার পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পোশাকশ্রমিকদের এই বিক্ষোভ গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ হলেও, এতে সাধারণ জনগণ ও ব্যবসায়ী মহলে দেখা দিয়েছে আতঙ্ক ও ক্ষতির আশঙ্কা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...