দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা: নওগাঁ পলিটেকনিকের হুঁশিয়ারি

বিশেষ সংবাদ

ছয় দফা দাবিতে রাজপথে নেমেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। দাবি আদায়ের আগেই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য ‘নাটকীয় কৌশল’ নেওয়ার অভিযোগও তুলেছে তারা।

রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এসব কথা বলেন আন্দোলনকারীরা। এর আগে সকাল ১১টায় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

ছবি : সংগৃহীত।

সমাবেশে ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়া, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’ ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘শিক্ষার্থীদের হামলা কেন, প্রশাসন জবাব দাও’ সহ নানা স্লোগানে দেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা বলেন, নতুন কারিকুলাম ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টসহ ৬ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার নামে তাদের ঢাকায় ডেকে নিয়ে একটি নাটক সাজানো হয়। উদ্দেশ্য ছিল ব্লকের কর্মসূচি বন্ধ করা। কিন্তু পরবর্তীতে দেওয়া সময়সীমার মধ্যেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

এক শিক্ষার্থী বলেন, “আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই। দাবি আদায় না হলে লংমার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি অধিদফতর—প্রয়োজনে হাইকোর্ট পর্যন্ত তালাবদ্ধ করে দেবো।”

সমাবেশে বক্তারা সাফ জানিয়ে দেন, যৌক্তিক দাবি বারবার উপেক্ষিত হলে তারা আরও বৃহত্তর কর্মসূচির দিকে এগোবেন। এমনকি তারা বলেন—“যদি আমাদের ৬ দফা দাবি মেনে না নেওয়া হয়, তবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিন। কারণ আমাদের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের খেলা আর বরদাশত করবো না।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...