বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

বিশেষ সংবাদ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে নামেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ চলে টানা দুই ঘণ্টা। শ্রমিকদের অবরোধে স্থবির হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

ঘটনাটি ঘটে টঙ্গীর খাঁপাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার সামনে। বকেয়া মার্চ মাসের বেতন চেয়ে প্রথমে কারখানার ভেতরেই প্রতিবাদ শুরু করেন প্রায় দেড় হাজার শ্রমিক। তবে কর্তৃপক্ষ পরিশোধের নির্দিষ্ট তারিখ জানাতে ব্যর্থ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা রাস্তায় নেমে এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন, ফলে রাজধানীর সঙ্গে ময়মনসিংহ ও উত্তরের জেলার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ, টঙ্গী থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু শ্রমিকদের শান্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটায় এবং গরম পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের।

বিক্ষোভকারী একজন শ্রমিক বলেন, “ঈদের আগে আমাদের অর্ধেক বেতন ও বোনাস দিয়ে ছুটি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ঈদের পরেই বাকি টাকা দেওয়া হবে। এখনো সেটা পাইনি। ঘরভাড়া, বাজারের দেনা—সব জমে আছে।”

শ্রমিকদের অভিযোগ—দীর্ঘ সময় বেতন না পাওয়ায় অনেকে নিত্যপ্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...