‘ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি’: ড. ইউনূসকে হাসনাত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরিই বলেন, ‘ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।’

শনিবার (০৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. ইউনূসের একটি বক্তব্যকে উল্লেখ করে হাসনাত বলেন, “তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি না, সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আমি বলি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা—আপনারা না।”

তিনি আরও বলেন, “যে দাবিগুলো নিয়ে আজকের এই জমায়েত, তা আমাদের জন্য লজ্জার। দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরও আমরা একই জায়গায় দাঁড়িয়ে। ৫ আগস্টই জনগণ শেখ হাসিনার রাজনীতিকে রেড কার্ড দেখিয়েছে।”

আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এই দলটি একসময় বায়তুল মোকাররমের সামনে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়েছিল। তারা আবারো পুনর্বাসিত হবে, এমন বাংলাদেশ আমরা হতে দেব না।”

তার ভাষায়, “৫ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি—এই ভূখণ্ডে আওয়ামী লীগ আর ফিরবে না। এই দলের রাজনৈতিক পরিচয় নেই। তারা কসাইতন্ত্র কায়েম করেছিল, বাকশাল চালু করে গণতন্ত্র হত্যা করেছিল।”

এনসিপি নেতা হাসনাত আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ ১৯৭৪ সালে দুর্নীতির মাধ্যমে ভয়াবহ দুর্ভিক্ষের জন্ম দিয়েছিল, যাতে প্রাণ হারায় ১৫ লাখ মানুষ। তারা গণহত্যাকারী দল, সন্ত্রাসী সংগঠন। এদের নিষিদ্ধ করতেই হবে।”

তিনি বলেন, “যদি প্রয়োজন হয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন করে আমরা শেখ হাসিনার বিচারের দাবি আদায় করব।”

মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা, যাঁদের মধ্যে ছিলেন মাহমুদুর হাসান কাশেমী, আহমেদ কাশেমী, মামুনুল হক প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ মে) রাতে...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের সব বিভাগেই পুরো সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক...