শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

৭১-এর পর প্রথমবার, ভারতের ২৭ রাজ্যে যুদ্ধ মহড়ার নির্দেশ

বিশেষ সংবাদ

১৯৭১ সালের যুদ্ধের পরে এবারই প্রথম ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে যুদ্ধকালীন প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসেবে একযোগে ২৭টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে বেসামরিক মহড়ার নির্দেশ দিয়েছে

আগামী বুধবার (৭ মে) থেকে শুরু হচ্ছে এই মহড়া, যাতে অংশ নেবেন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, এনসিসি ক্যাডেট, স্থানীয় প্রশাসন ও সুরক্ষা কর্মীরা। মহড়ার অংশ হিসেবে থাকবে ব্ল্যাকআউট অনুশীলন, সতর্কতামূলক সাইরেন, বাঙ্কার প্রস্তুতি ও আশ্রয়কেন্দ্র চিহ্নিতকরণ।

এই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৩টি জেলাসহ সারা দেশে মোট ২৫৯টি স্থানে মহড়া চালানো হবে। যুদ্ধের সময়ে বেসামরিক নাগরিকেরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, সেই বাস্তব অভিজ্ঞতা দিতে এবার এত বড় পরিসরে অনুশীলনের আয়োজন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো হামলা বা বিপদের সময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে দ্রুত যাওয়ার অনুশীলন করানো হবে। বিমান হামলার সময় কীভাবে আলো নিভিয়ে ‘ক্র্যাশ ব্ল্যাকআউট’ করতে হবে, তাও দেখানো হবে।

পাঞ্জাবের ফিরোজপুরে এরই মধ্যে এমন একটি অনুশীলন হয়েছে। রোববার রাতে আধা ঘণ্টার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় সব আলো নিভিয়ে দেওয়া হয়। স্থানীয়দের আগেভাগেই জানানো হয়, যেন কেউ উজ্জ্বল আলো বা দূর থেকে দৃশ্যমান কিছু ব্যবহার না করেন।

বিশেষজ্ঞদের মতে, এই অনুশীলনের মধ্য দিয়ে যুদ্ধকালীন প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও তৈরি হচ্ছে। কারণ, যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নয়—সাইবার হামলা, মনস্তাত্ত্বিক আঘাত ও অবকাঠামো ধ্বংস করাও আধুনিক যুদ্ধের অংশ।

ভারত সরকার অবশ্য বলছে, এখনই কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি। এটি নিছক অনুশীলন মাত্র। তবে প্রস্তুত থাকাটা জরুরি। কারণ, সময়ের আগেই সচেতন না হলে বড় বিপদের আশঙ্কা থেকে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আজকের দিনে যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়। নাগরিক পরিকাঠামোকে অচল করেও যুদ্ধ জেতা যায়। তাই মানুষকে আগেভাগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...