কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর উপলক্ষে মালদ্বীপে মোদির রাষ্ট্রীয় সফর

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং দেশটির স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার (২৫ জুলাই) সকালেই তিনি ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এসময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।

প্রেসিডেন্ট মুইজ্জু দায়িত্ব নেওয়ার পর এটিই মোদির প্রথম সফর মালদ্বীপে। দুই দিনের এ সফরে (২৫ ও ২৬ জুলাই) উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্বার্থ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ছবি : সংগৃহীত।

মালদ্বীপের রাজধানী মালেতে বিকেলে আয়োজন করা হয়েছে আনুষ্ঠানিক সংবর্ধনার। রিপাবলিক স্কোয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে দুই দেশের পতাকা ও সাংস্কৃতিক উপস্থাপনাগুলোর মধ্য দিয়ে মোদিকে স্বাগত জানানো হয়।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি ভারতের অর্থায়নে পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর করতে একাধিক নতুন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, আলোচনায় নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পর্যটন, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

সংবর্ধনা শেষে মোদি ও প্রেসিডেন্ট মুইজ্জু রাষ্ট্রপতির কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের উত্তর প্রদেশের এক তরুণী। অভিযোগ, গভীর...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...