তীব্র গরমের আভাস, পাঁচ দিন থাকবে তাপপ্রবাহ জানালো আবহাওয়া অফিস

বিশেষ সংবাদ

আগামী কয়েকদিন দেশের আবহাওয়ার জন্য সুখবর নেই—জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বাড়তে পারে তাপমাত্রা। বিশেষ করে দিনের বেলায় গরম আরও তীব্র হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বুধবার (৭ মে) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের অধিকাংশ এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) দিনের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়ার আশঙ্কা। শুক্রবার ও শনিবার (৯ ও ১০ মে) আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে গরম কমার সম্ভাবনা নেই, তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও জানা যায়।

রোববার (১১ মে) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ঝড়বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র গরমের তীব্রতা কমবে না।

আবহাওয়া অফিস জানায়, পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়বে। একইসঙ্গে কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রা। এর মানে, আপাতত আরও কয়েকদিন তাপপ্রবাহের মধ্যেই থাকতে হবে দেশবাসীকে।

উল্লেখ্য, এপ্রিলের শেষদিক থেকে দেশে ব্যাপক গরম পড়ছে। কোথাও কোথাও দেখা দিচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। অনেক জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি...