পরিবেশ রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ-বিক্রি নিষিদ্ধ

বিশেষ সংবাদ

পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাবের কারণে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ সুরক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার অংশ হিসেবে এখন থেকে সরকারি-বেসরকারি সব পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব আগ্রাসী প্রজাতির গাছ বাদ দিতে হবে। পরিবর্তে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরামর্শ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

বিশেষজ্ঞদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ মাটির স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়, কারণ এরা মাটি থেকে প্রচুর পরিমাণে পানি টেনে নেয়। বিশেষ করে খরাপ্রবণ বা মৌসুমি জলবায়ুর এলাকাগুলোর জন্য এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ ছাড়া, এই গাছের পাতায় থাকা ক্ষতিকর উপাদান মাটিতে পড়ে তা বিষাক্ত করে তোলে, ফলে আশপাশে অন্য গাছপালা সহজে বেড়ে উঠতে পারে না।

এর ফলে শুধু গাছ নয়, বিপন্ন হয় স্থানীয় পোকামাকড়, পাখি ও ছোট প্রাণীকুলের বাসস্থান এবং খাদ্য উৎস। পরিবেশবিদরা একে “নীরব দখলদার” বলে অভিহিত করেছেন

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বনায়নের ক্ষেত্রে এখন থেকে দেশি গাছকে অগ্রাধিকার দিতে হবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষা, মাটির উর্বরতা রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে।

পরিবেশ মন্ত্রণালয় সবাইকে আহ্বান জানিয়েছে, দেশের যে যেখানে গাছ লাগাতে চান, সেখানে যেন দেশি প্রজাতির গাছ বেছে নেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...