নির্বাচন ইসির বিষয়, আমার নয়: এম সাখাওয়াত হোসেন

বিশেষ সংবাদ

জাতীয় নির্বাচন হবে কি না—এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলছেন, “নির্বাচন নিয়ে ভাবার দায়িত্ব নির্বাচন কমিশনের, আমার নয়।”

শনিবার (১৭ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। সাখাওয়াত হোসেন বর্তমানে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন

তিনি বলেন, “নির্বাচন হবে কি হবে না, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি এখানে এসেছি চা শ্রমিকদের নিয়ে কথা বলতে। নির্বাচন নিয়ে চিন্তা করবে যারা দায়িত্বে আছে।”

চা শ্রমিকদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “শ্রমিকদের বেতন-ভাতা যথেষ্ট নয়। অন্যদিকে বাগান মালিকরা চায়ের ন্যায্য দাম পাচ্ছেন না। উৎপাদনের খরচের তুলনায় দাম কম। ফলে মালিকদের হাতে যদি টাকা না থাকে, তাহলে জোর করে তো বেতন আদায় করা যাবে না।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অন্তর্বতী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা তপন দত্তসহ অনেকে।

চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সহসভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজারি, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউরি, গীতা রানী কানু ও লক্ষ্মী গোয়ালা উপস্থিত ছিলেন। তারা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ নানা সমস্যা ও দাবি তুলে ধরেন।

এর আগে শিশু শ্রম নিরসনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...