সচিবালয়ের ‘ক্যু’ অব্যাহত থাকলে পরিণতি হাসিনার মতোই হবে: হুঁশিয়ারি হাসনাত

বিশেষ সংবাদ

সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা যদি এখনও “ক্যু” চালিয়ে যেতে থাকেন, তাহলে আপনাদের পরিণতিও পতিত হাসিনার মতো হবে।’

“চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এনসিপ’র পথসভা শুরু হওয়ার আগে সোমবার (২৬ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।”

তিনি বলেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। কালো ব্যাজ ধারণ করে অফিস করে যারা এই ক্যু-তে অংশ নিচ্ছেন, তাদের সাবধান করা হচ্ছে—আপনাদের পরিণতি পতিত হাসিনার মতোই হবে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘৫ আগস্টের আগে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন। যদি তিনি না পড়তেন, আপনারা হয়তো আজও তাঁর পদলেহন করতেন। জনগণ সব দেখছে, তাই মনে রাখবেন—জনগণ আপনাদের বিকল্প ঠিকই খুঁজে নেবে।’

সচিবালয়ের কর্মকর্তাদের প্রতি আরও তীব্র ভাষায় বলেন, “আপনাদের সেই হিম্মত ছিল না, যখন মানুষ রাস্তায় গুলি খাচ্ছিল। কেউ পদত্যাগ করেননি। আর এখন সংস্কার কার্যক্রম ঠেকাতে সরকারের মুখোমুখি হচ্ছেন! এটা আর বরদাস্ত করা হবে না।”

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল রোববার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করে। এতে বলা হয়, নির্দিষ্ট চারটি অপরাধের ক্ষেত্রে দ্রুত কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে। এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যা দিয়ে সচিবালয়ের কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। সোমবারও সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ চালিয়ে গেছেন।

গত ১২ মে রাতে জারি হওয়া আরেকটি অধ্যাদেশ—‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ ঘিরেও উত্তাল এনবিআর। পরে সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হলেও ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ চেয়ারম্যান অপসারণের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে

হাসনাত এনবিআর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “সচিবালয় এখন দুর্ভোগের রেজিমেন্ট, আর এনবিআর দুর্নীতির আতুরঘর।”

সরকারের কাজে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনায় আসুন। সরকারকে জিম্মি করবেন না। কারণ, যখন ফ্যাসিবাদ চলছিল, তখন আপনারা নিশ্চুপ ছিলেন। এখন কেন সরব?”

পরে চট্টগ্রামের এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উৎখাত-পরবর্তী বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক বিকল্পের অপেক্ষায় আছে। আমরা জনগণের সাথে কথা বলছি, তারা আমাদের শুনছে।”

এই পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ ও আরমান হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...