রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাস্তায় ফেলে বৈষম্যবিরোধী নেত্রীকে মারধর, গ্রেফতার ৫

বিশেষ সংবাদ

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী বর্ষার (১৮) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়।

এরপর বর্ষা ফেসবুক লাইভে কান্নাভেজা কণ্ঠে সহিংসতার বর্ণনা দিলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায় বর্ষাকে রাস্তায় ফেলে চুল ধরে টেনে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে একদল যুবক। হামলাকারীরা সবাই স্থানীয় গাজী পরিবারঘনিষ্ঠ বলে জানা গেছে। এদের মধ্যে সেকেন গাজী ও সোহাগ গাজীর নাম উঠে এসেছে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এসব হামলাকারী এক সময় ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ থাকলেও বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

বর্ষার ছোট বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরই বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। ঘটনার পর বর্ষা ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বিস্তারিত বর্ণনা দিলে তা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ছাত্র-শিক্ষার্থী মহলে, তৈরি হয় প্রতিবাদের ঝড়।

ঘটনার পরপরই নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের সময় অভিযুক্ত সেকেন গাজীর নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কনস্টেবল-ড্রাইভার হান্নু শরীফ গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থী ও আন্দোলনকর্মীরা ভাবুকদিয়া বাজার এলাকায় সড়ক অবরোধ করলে দুই পাশের অন্তত ৫০টি যানবাহন আটকে পড়ে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও সেনা সদস্য। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, “বর্ষার ওপর হামলা শুধু একজন নারী নেত্রীর ওপর নয়—এটা পুরো ছাত্রসমাজ, নারীর অধিকার এবং গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই, না হলে ছাত্রসমাজ চুপ থাকবে না।”

নগরকান্দা থানার অফিসার ইনাচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন,“ঘটনার তদন্ত চলছে। যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিস কর্মী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির...