ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় দুর্ভোগে ৫১১ পরিবার, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিচ্ছেন অনেকে

বিশেষ সংবাদ

ভারতের পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী অন্তত ১৯টি গ্রাম গত কয়েকদিনে প্লাবিত হয়েছিল। তবে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী প্রায় ৫১১টি পরিবারের দুই হাজারের বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

উপজেলা প্রশাসন জানায়, ভারতের উজানে টানা বৃষ্টির ফলে হাওড়া নদীসহ আখাউড়ার বিভিন্ন খাল-নদীতে হঠাৎ করে পানি বেড়ে যায়। এর ফলে শনিবার রাত থেকে দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে ঢলের পানি ঢুকে পড়ে।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় হাওড়া নদীর ভারত সীমান্ত এলাকায় পানির উচ্চতা ১২৯ সেন্টিমিটার কমেছে। তবে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর অংশে পানি ৮ সেন্টিমিটার বেড়েছে

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৯টায় হাওড়া নদীর সীমান্ত অংশে পানির উচ্চতা ছিল ৯.৯৩ মিটার, যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচে। ফলে পরিস্থিতি এখন কিছুটা স্বস্তিদায়ক।

- Advertisement -

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তিনি বলেন, “আমরা মাঠে আছি। সবাইকে সহায়তা দেওয়া হচ্ছে। যদি আজ আর বৃষ্টি না হয়, তাহলে পরিস্থিতির আরও উন্নতি হবে।”

পাহাড়ি ঢলের পানিতে দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, কেন্দুয়া, বঙ্গেরচর; মোগড়া ইউনিয়নের বাউতলা, উমেদপুর, সেনারবাদী, জয়নগর, কলাপাড়া, রাজেন্দ্রপুর, আওড়ার চর ও ছয়গরিয়া এবং মনিয়ন্দ ইউনিয়নের ইটনা, আইড়ল, টনকি, তুলাইশিমুল, শোনলহগর ও নতুনপাড়া গ্রাম প্লাবিত হয়েছে।

- Advertisement -

অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে, ফসলি জমিতে পানি উঠে গেছে, আর কিছু ঘরবাড়িও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঢলের পানি রাতভর ঢুকে সোমবার সকাল নাগাদ কিছুটা কমলেও সকালে আবার বৃষ্টি শুরু হলে পানি ফের বাড়তে থাকে। এতে দুর্ভোগও বাড়ে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের পরিদর্শক মোহাম্মদ আবদুস সাত্তার জানান, “পানির প্রভাব সীমান্ত যাত্রী পারাপারে তেমন কোনো বাধা সৃষ্টি করেনি। ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক রয়েছে।”

আখাউড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৫১১টি পরিবারে প্রায় ২ হাজার ৪৪ জন মানুষ আশ্রয়কেন্দ্র কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছেন। তাঁদের খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আরও বৃষ্টি হলে নতুন করে পানি বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...