পাবনায় দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পাবনার চাটমোহরে মাছ ধরার সময় একটি পুকুর থেকে উঠে এসেছে প্রাচীন ইতিহাসের এক অনন্য নিদর্শন। কষ্টিপাথরে তৈরি প্রায় দেড় হাজার বছর পুরনো একটি বিষ্ণুমূর্তি শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জেলেদের জালে ধরা পড়ে।

ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাজগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দা লোকমান হোসেনের পুকুরে মাছ ধরার সময় হঠাৎ জালে ধরা পড়ে কালো পাথরের তৈরি প্রায় ৩ ফুট লম্বা একটি বিষ্ণুমূর্তি। ধারণা করা হচ্ছে, এটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের তৈরি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে একটি দল রোববার এসে এটি গ্রহণ করবেন।”

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি। এটি চাটমোহরের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে।”

মূর্তি উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এই এলাকা একসময় প্রাচীন সভ্যতা ও হিন্দু ধর্মীয় সংস্কৃতির কেন্দ্র ছিল।

প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, “এ ধরনের আবিষ্কার একটি এলাকার অতীত ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব অনুধাবনে সহায়তা করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দল মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত তথ্য জানাবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...