পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ নতুন গাড়ি, খরচ হবে ১৭২ কোটি টাকা

বিশেষ সংবাদ

গত বছরের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থাণের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। আগুনে পুড়ে যাওয়া এবং চলাচলের অযোগ্য হয়ে যাওয়া গাড়ির জায়গায় নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই দফায় পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ (জিপ) কেনা হবে। প্রতিটি গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ লাখ টাকা। সব মিলিয়ে মোট ব্যয় হবে ১৭২ কোটি টাকা। সরাসরি ক্রয়পদ্ধতিতে রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে এসব গাড়ি কেনা হবে।

- Advertisement -

গতকাল বুধবার (৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা বলেন, “পুলিশের অনেক গাড়ি পুড়ে গেছে। তাদের কার্যক্রম সচল রাখতে গাড়িগুলো কেনা হচ্ছে।”

- Advertisement -

২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশের ১০৫টি থানা ও ফাঁড়িতে আগুন দেওয়া হয় এবং ১০৫৯টি যানবাহন সম্পূর্ণ বা ভিত্তিতে অচল হয়ে পড়ে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬০ কোটি টাকা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পরবর্তী সময়ে ৭২২টি নতুন যানবাহনের প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, প্রিজন ভ্যান, রেকার, জলকামান ও আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

- Advertisement -

তবে সব গাড়ি একসঙ্গে না কিনে প্রাথমিক পর্যায়ে ২০০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগে বাহিনীর অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এই ক্রয় কার্যক্রম ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকেই বাস্তবায়ন হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...