বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকার হলহলিয়া রেল ব্রিজ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরবেলা ওই ব্যক্তি রেললাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার শব্দে আশপাশের মানুষ তাকে সরে যেতে বলেন। তারা চিৎকার করে ডাকাডাকি করলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। ধারণা করা হচ্ছে, হয়তো তিনি শুনতে পাননি অথবা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ দ্রুতগতিতে আসলে মুহূর্তেই ঘটনাস্থলে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, “সকালবেলা দেখি এক ব্যক্তি লাইনের ওপর বসে আছেন। আমরা চিৎকার করে সরতে বললেও তিনি কোনো সাড়া দেননি। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে তাকে কেটে দুই টুকরো করে দেয়।”

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা মরদেহ উদ্ধার করি। নিহত ব্যক্তির পরনে ছিল লাল গেঞ্জি ও একটি লুঙ্গি। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা তদন্ত করছি এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের...

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভ্যাপসা গরমের পর রাতভর কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির...