লন্ডনের পথে শেষ সেলফি, রাজস্থানের চিকিৎসক দম্পতি ও সন্তানদের করুণ বিদায়

বিশেষ সংবাদ

আকাশে পাখা মেলতেই পরিবারটি আনন্দে ঝলমল-চোখেমুখে ভরপুর উচ্ছ্বাস। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর আগেই তুলেছিলেন একটি সেলফি। কারও কল্পনাতেই ছিল না, সেটাই হয়ে থাকবে তাঁদের জীবনের শেষ ছবি।

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজে ছিলেন রাজস্থানের চিকিৎসক দম্পতি প্রতীক জোশি ও কোমি বিয়াস এবং তাঁদের তিন শিশু সন্তান, মেয়ে মিরায়া, যমজ ছেলে নকুল ও প্রদ্যুত। সবাই নিহত হয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায়।

চিকিৎসক কোমি বিয়াস কর্মরত ছিলেন উদয়পুরের একটি হাসপাতালে। সম্প্রতি লন্ডনে থাকা স্বামীর কাছে স্থায়ীভাবে যেতে চাকরি ছেড়ে দেন তিনি। স্বামী প্রতীক পেশায় চিকিৎসক, কর্মস্থল ছিল যুক্তরাজ্যে। পরিবারের সবাইকে নিয়ে তিনি দেশে ফিরে আসেন। এরপরই শুরু হয় লন্ডনের পথে যাত্রা—যে যাত্রার সেলফি হয়ে থাকল শেষ স্মৃতি।

ছবিতে কোমি-প্রতীক পাশাপাশি, মুখে প্রশান্ত হাসি। সামনে বসে আছে তাঁদের মেয়েটি মিরায়া, বয়স মাত্র আট। সে প্রাণ খুলে হাসছে। পাশে বসা দুই যমজ ছেলে, নকুল ও প্রদ্যুত—ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসির চেষ্টা। এক নিস্পাপ মুহূর্ত, যে মুহূর্ত আজ শোকে ভারী।

প্রতীকের এক স্বজন নয়ন জানান, ‘প্রতীক মাত্র দুই দিন আগে স্ত্রী-সন্তানদের নিয়ে আসেন। বৃহস্পতিবারই ছিল লন্ডনের ফ্লাইট। পরিবারের অনেকে এসে বিদায় জানায়।’ কোমির ভাই প্রবুদ্ধ বলেন, ‘দশ বছর আগে প্রতীকের সঙ্গে কোমির বিয়ে হয়।’ জানা গেছে, প্রতীকের বাবা একজন খ্যাতনামা রেডিওলজিস্ট এবং কোমির বাবা ছিলেন পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা।

বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, আরোহী ২৪২ জন। আহমেদাবাদ থেকে উড্ডয়নের ৩২ সেকেন্ড পরই সেটি হঠাৎ নিচে নামতে শুরু করে। এরপর বিকট বিস্ফোরণ। দুর্ঘটনার সময় ছিল দুপুর ১টা ৩৮ মিনিট। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি উড্ডয়নের সময়ই ভারসাম্য হারিয়ে ফেলছিল।

সাবেক পাইলট সৌরভ ভাটনাগার এনডিটিভিকে বলেন, ‘চাকার গিয়ার ওঠানোর আগেই বিমান নিচে নামতে শুরু করে। এটি ইঞ্জিনে শক্তি কমে যাওয়ার লক্ষণ।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...