শেরপুরে ১১ মাস পর আগুনে পুড়ে যাওয়া পৌরসভার গাড়ি উদ্ধার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌরসভায় বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়িয়ে দেওয়া পৌরসভার একটি ডাবল কেবিন পিকআপ গাড়ি ১১ মাস পর উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের সহায়তায় এই গাড়িটি গত ২২ জুন (রোববার) বিকালে পৌরসভার গ্যারেজে আনা হয়।

শেরপুর পৌরসভার সূত্রে জানা যায়, গাড়িটি সাবেক কাউন্সিলর ও পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র নাজমুল আলমের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আগুনে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত গাড়িটি গত বছরের ৩১ জুলাই তার বাড়িতে নিয়ে যাওয়ার পর ৬ আগস্ট পুড়িয়ে ফেলা হয়।

স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা নাজমুল আলমের বাড়িতে হামলা চালায় এবং গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকে নাজমুল আলম এলাকা ত্যাগ করেন এবং এখনও ফিরে আসেননি।

২০১৫ সালে মিউনিসিপাল গভার্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর আওতায় মিৎসুবিশি কোম্পানির তৈরি গাড়িটি পৌরসভাকে সরবরাহ করা হয়। প্রায় অর্ধ কোটি টাকার এই গাড়িটি উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও পৌর পরিষদের যাতায়াতে ব্যবহৃত হতো।

শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল আলম জানান, ২০২৪ সালের ৬ আগস্ট গাড়িটি আগুনে পুড়ে যাওয়ার পর ২৭ নভেম্বর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় গাড়িটি উদ্ধার করে পৌরসভার গ্যারেজে রাখা হয়েছে।

এ বিষয়ে শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিক খান বলেন, “সরকারি সম্পদ রক্ষায় পৌর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ঘটনায় আমাদের উর্ধতন কর্মকর্তা এবং থানা-পুলিশের সাথে আলোচনা চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যা যা করণীয়, আমরা তা করব।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। দীর্ঘ...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আত্রাই রেল...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল...