সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম

বিশেষ সংবাদ

“সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ শুধু আম বা রেশমেই বিখ্যাত নয়, এটি সীমান্ত প্রতিরোধের প্রতীক। এই জেলার কৃষকরা ফ্যাসিবাদের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন।

রোববার (৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত “জুলাই পদযাত্রা” উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা সেই কৃষকের সন্তান, যারা কাস্তে হাতে মাঠে কাজ করি আবার প্রয়োজন হলে গুলির মুখেও দাঁড়াই।”

সীমান্ত ইস্যুতে তিনি বলেন, “সীমান্তে যদি আর কোনো আগ্রাসন হয়, যদি বিএসএফ আমার ভাইদের হত্যা করতে আসে, তাহলে আমরা লংমার্চ করব। সীমান্তের দায়িত্ব আমরাও নিতে জানি।” তিনি অভিযোগ করেন, বিএসএফ আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তে গ্রেনেড পর্যন্ত ব্যবহার করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “আমরাই বলি চাঁপাইনবাবগঞ্জ হলো আমের রাজধানী। অথচ আজও এই আমকে শিল্পে রূপান্তরের কোনো উদ্যোগ নেয়নি কোনো সরকার।”

রেশম শিল্প নিয়েও হতাশা প্রকাশ করে নাহিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জের রেশম এক সময় দেশের গর্ব ছিল। আজ তা হারিয়ে যাচ্ছে। সরকার চাইলে এটি টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু আগ্রহ নেই।”

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সরাসরি ট্রেন চালুর দাবিও সমর্থন করে এনসিপির আহ্বায়ক বলেন, “এই জেলার মানুষ বহুদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছে। আজকের সভা থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন দ্রুত এই দাবি বাস্তবায়ন করা হয়।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, কেন্দ্রীয় নেতা আসিফ মোস্তফা জামাল, জেলা সমন্বয়কারী আলাউল হকসহ অনেকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...