সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ :

নওগাঁর মান্দায় বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ, দুর্ভোগে যাত্রীরা

বিশেষ সংবাদ

নওগাঁর মান্দায় বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি বাস ও ১৫টি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ঘটনায় যানবাহন চলাচল না করায় দূর্ভোগে পরেছেন সাধারণ যাত্রীরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সারাদিন যাত্রীদের দুর্ভেোগ দেখা গেছে।

নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেরিঘাট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে অটোরিকশা শ্রমিকেরা সাবাইহাট বাজার এলাকায় দুটি বাস ভাঙচুর করেন। পরে মোটরশ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে অটোরিকশা শ্রমিকদের ওপর হামলা ও অটোরিকশা ভাঙচুর করেন। বিকেল ৩টার দিকে ফেরিঘাট সেতুর মুখে ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর আরা-আড়ি ভাবে বাস রেখে রাস্তায় অবরোধ সৃষ্টি করেন মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন।

তারা আরও জানান, উপজেলার সাবাইহাট ও ফেরিঘাট এলাকায় দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাস ও তিন চাকার যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ফেরিঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন-চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও অটোরিকশা চালকেরা নওগাঁ-রাজশাহী মহাসড়কে জোর করে গাড়ি চালিয়ে আসছিল। তিনি আরও বলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজকে বেলা দুইটার দিকে সাবাইহাট এলাকায় সিএনজি চালক ও মালিকেরা সংঘবদ্ধ হয়ে দুটি বাস ভাঙচুর করে। এ সময় বাস দুটির চালক ও তার সহকারীকে মারধর করা হয়। পরে বাসশ্রমিকেরা এ ঘটনার প্রতিবাদ জানানোর জন্য মান্দার ফেরিঘাট এলাকায় রাস্তার ওপর আড়াআড়িভাবে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন।

এ বিষয়ে সাবাইহাট সিএনজি-মালিক শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, নওগাঁ বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় অবৈধভাবে নতুন চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাঁধা সৃষ্টি করে। এ নিয়ে অটোরিকশার মালিক ও শ্রমিকেরা প্রতিবাদ করলে গত ২৯ আগস্ট মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন তাদেরকে মারধর করে।

তিনি অভিযোগ করে আরও বলেন, আজকে নামাজের পর ফেরিঘাট থেকে রাজশাহীতে যাওয়ার সময় নতুন চেকপোষ্টে একটি অটোরিকশার থামিয়ে এর চালককে মারধর করে মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন। পরে উপজেলার ফেরিঘাট এলাকায় বাসশ্রমিকেরা আবারও সিএনজি মালিক ও চালকের ওপর হামলা চালায়। এ
সময় ১৫-১৬টি অটোরিকশা ভাঙচুর করা হয়। হামলায় অন্তত ১৫ জন অটোরিকশা শ্রমিক আহত হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ফেরিঘাট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা ও...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।তিনি বলেন, পরিবেশ...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন...